বুধবার দুপুর ২টার দিকে সংগঠনের সভাপতি ডা. মো. মোমতাজুল করিমের সভাপতিত্বে ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহ শহরস্থ পায়রা চত্বরে গণ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতি মো. ফয়জুল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, ইসলামী যুব আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আবদুল জলিল, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শিহাব উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম এর জেলা সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
.png)
বক্তারা সাধারণ জনগণের ওপর গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার ও হতাহত পরিবারকে ক্ষতি পূরণের ব্যবস্থা করা, সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার এবং পাচারকৃত অর্থ ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার আহবান জানান।