ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ১৮ অক্টোবর ২০২৪
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

ঢাকার সাভারে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মারা যাওয়া ওই দুই নির্মাণ শ্রমিকের বিস্তারিত নাম–পরিচয় জানা যায়নি। প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। এ সময় তার কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে আরেক নির্মাণ শ্রমিকও ওই সেফটিক ট্যাংকের মধ্যে নামেন। পরে দুজনেরই কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!