ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশা আর হতাশায় বিষপান, যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৮ অক্টোবর ২০২৪
নেশা আর হতাশায় বিষপান, যুবকের মৃত্যু
ছবি: প্রতীকি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেশা আর হতাশায় বিষপানে আত্মহত্যা করেছেন মমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে বিষপানে গুরুতর অসুস্থ হলে স্বজনরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৬টায় তার মৃত্যু হয়।

নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মুছা আলীর ছেলে।

Advertisement

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মমিনুল সবসময় গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকতেন। স্ত্রী-সন্তান থাকার পরও কাজকর্ম না করায় পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও অশান্তি দেখা দেয়। এক বছর আগে স্ত্রীই তাকে তালাক দেন। নিরুপায় দুই সন্তান অন্যের আশ্রয়ে চলে যায়।এরপর তিনি আরো নেশাসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে নেশার টাকা জোগাড় করতে বাড়িভিটা বিক্রি করে সর্বস্বান্ত হন।মানসিকভাবে আরো ভেঙে পড়েন।

এছাড়াও অসহ্য পেট ব্যথায় দিকভ্রান্ত হয়ে পড়েন। বাবা-মা ও স্বজনরাও এড়িয়ে চলেন। তাই সবসময় হতাশাগ্রস্তভাবে চলতেন। সেই হতাশা থেকে বাঁচতে সবার অগোচরে বিষপান করেন। অসহ্য যন্ত্রণা শুরু হলে তার আর্ত-চিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বিষপানে ওই যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!