ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৭, ২০ অক্টোবর ২০২৪
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ফাইভ ডাউন ট্রেনটি বিকল্প উপায়ে চলাচল স্বাভাবিক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত ১০ টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।

স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, জামতৈল রেলও‌য়ে স্টেশনের এক নম্বর রেললাইনে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ধীরগতিতে দুই ও তিন নম্বর লাইন দিয়ে বিকল্পভাবে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তবে ট্রেন চালকদের সাবধানতা অবলম্বন ক‌রে ধীর গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!