ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে ৪ কন্যাসন্তান জন্ম দিলেন অনন্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ২২ অক্টোবর ২০২৪
একসঙ্গে ৪ কন্যাসন্তান জন্ম দিলেন অনন্যা
ছবি: সংগৃহীত

বগুড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক নামের এক প্রসূতি। অর্ধযুগ নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়ে ওই জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে রতন-অনন্যা দম্পতি।

গত রোববার রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যাসন্তানের জন্ম দেন তিনি৷ অনন্যা মোদাক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতন মোদকের স্ত্রী।

অনন্যা মোদকের পরিবার লোকজন জানান, রতন মোদকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন অনন্যা৷ আল্ট্রাসোনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে আত্মীয় স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

Advertisement

এ বিষয়ে গাইনী বিভাগের ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারিয়ানের পর প্রসূতি অনন্যা মোদক ও তার ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।

উল্লেখ, দুই মাস আগে বগুড়ার শেরপুরে এক দম্পতি একসঙ্গে তিন সন্তান জন্মদানে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!