ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে এলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৪ অক্টোবর ২০২৪
মৌলভীবাজারে এলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। ফাইল ফটো

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিস্টার পার্ক ইয়াং সিক সস্ত্রীক সিলেটে এসেছেন। পরে তিনি ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আগমন করেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ইউএস-বাংলা (BS-531) বিমানযোগে ঢাকা থেকে সিলেটে আসেন তিনি।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিস্টার পার্ক ইয়াং সিক তার স্ত্রীসহ ভ্রমণের উদ্দেশ্যে সিলেটে আসেন। পরে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আগমন করেন। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। কার্যক্রম শেষে আগামীকাল সকাল ৮টার দিকে বিমানযোগে ঢাকায় যাবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!