গ্রেফতারকৃত ওয়াদুদ ওরফে ওদু মন্ডল দৌলতদিয়াড় গ্রামের মৃত সুবাদ মন্ডলের ছেলে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা।
পুলিশ জানায়, খুনের ঘটনায় সদর পুলিশ, সাইবার ক্রাইম, ডিবি ও সিআইডির একাধিক টিম তদন্তে নামে। অভিযানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম শনিবার ভোরে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু শিংগা গ্রাম হত্যার অভিযোগে ওদু মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা স্বর্ণের একটি নেকলেস, তিনটি স্বর্ণের বালা, চারটি স্বর্ণের কানের দুল, দুটি রুপার নুপুর ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
.png)
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। তার হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্ত ওদু মন্ডল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এর আগে, গত ২০ অক্টোবর সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে অঞ্জলী রানীকে হত্যার পর বসতঘরের সাব-বাক্স থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।