[ দেশজুড়ে ]
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের বদলি
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার ওই মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনাল-১ শাখার উপ সচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
.png)
একই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) ও সহযোগী অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হলো।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!