ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক আহত, চালকের অপসারণ দাবি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ২ নভেম্বর ২০২৪
সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক আহত, চালকের অপসারণ দাবি 
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুরস্থ ভারটেক্স গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় আদুরী খাতুন নামে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাভার্ডভ্যান চালকের অপসারণের দাবিতে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে গেটের সামনে অবস্থান করেন।

জানা যায়, সাভার হেমায়েতপুর ভরারী এলাকায় অবস্থিত ভারটেক্স আরএমজি ডিভিসনের শ্রমিকরা ফ্যাক্টরির কাভার্ডভ্যানের ধাক্কায় আহত আপারেটর আদুরী খাতুনের চিকিৎসার দায়ভার বহন, ঘটনার সময় দায়িত্বরত সিকিউরিটি স্টাফ ও কাভার্ডভ্যান চালকের অপসারণের দাবিতে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে গেটের সামনে অবস্থান করে। 

গত ৩১ অক্টোবর ফ্যাক্টরি ছুটির পর শ্রমিকরা বের হওয়ার সময় ঐ ফ্যাক্টরির কাভার্ডভ্যানের ধাক্কায় ফ্যাক্টরি অপারেটর আদুরী আহত হলে তাকে অটোরিকশায় করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত শ্রমিক সুস্থ রয়েছেন। ঘটনায় অ্যাম্বুলেন্স না দিয়ে অটোরিকশায় এনাম মেডিকেলে পাঠানোর বিষয়টি শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষের অবহেলা বা দায়িত্বহীনতা হিসেবে গণ্য করে প্রতিক্রিয়া ব্যক্ত করছে বলে জানা যায়। শ্রমিকরা গেটের সামনে অবস্থান করায় ফ্যাক্টরির সামনের স্থানীয় রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!