ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা দুই লাখ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৬ নভেম্বর ২০২৪
হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা দুই লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া ও পাবনায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যৌথ অভিযানে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। দণ্ডিতরা হলেন- মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম ও পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, মঙ্গলবার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে কুষ্টিয়া ও পাবনার উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় দুই বাল্কহেড মালিককে ১ লাখ টাকা করে ও দুই মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুর উপজেলার পদ্মা নদীর পয়েন্টের তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার সময় মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান এবং একই এলাকার শরিফুল ইসলামকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বাল্কহেড মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!