ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ২ নভেম্বর ২০২৪
কুষ্টিয়ায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা
ছবি: ডেইলি বাংলাদেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হলো তিন দিনব্যাপী কুষ্টিয়া জেলা ইজতেমা। কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি-অগ্রগতি ও কল্যাণসহ দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় মাঠে ধর্মপ্রাণ প্রায় ১০ হাজার মুসল্লিদের কণ্ঠে ‘আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়। মোনাজাত পরিচালনা করেন যশোর তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা আব্দুর রহমান।

তাবলীগ জামাতের কুষ্টিয়া জেলার আমির আতিকুর রহমান জানান, ঢাকার কাকরাইল মসজিদের আমির অলিউল্লাহসহ বিভিন্ন জেলার আমিররা তিন দিনব্যাপী এই ইজতেমায় ঈমান, আমল, ইকরামুল মুসলেমিনসহ তাবলিগের ৬ উসুলের ওপর এবং তাৎপর্যপূর্ণ হেদায়েতি বয়ান দেন।

Advertisement

আখেরি মোনাজাতে শরিক হতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু কিশোরসহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবছরই কুষ্টিয়া জেলা ইজতেমার অয়োজন করার দাবি করেন তারা।

ইজতেমাকে ঘিরে নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!