ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পদ্মায় ইলিশ রক্ষা অভিযান

কুষ্টিয়ায় জেলেদের হামলায় নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ মিলল পাবনায়

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ৩০ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ায় জেলেদের হামলায় নিখোঁজ এএসআই মুকুলের মরদেহ মিলল পাবনায়
ছবিতে মুকুল হোসেন

কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলেদের হামলায় নিখোঁজ কুমারখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। 

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে আরেক এএসআই সদরুল হাসানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পাবনার সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার সকাল ৮টার দিকে নাজিরগঞ্জ ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নাজিরগঞ্জ ক্যাম্প পুলিশ ও নৌ-পুলিশের যৌথ সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন মরদেহটি কুষ্টিয়ায় জেলেদের হামলায় নিখোঁজ কুমারখালী থানার এএসআই মুকুল হোসেনের।

Advertisement

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, সুজানগর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের এলাকায় উদ্ধারকৃত মরদেহটি কুমারখালী থানার এএসআই মুকুল হোসেনের। মরদেহটি আনার চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!