রোববার (২৭ অক্টোবর) রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।
কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার রাতে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় অভিযানে যায় পুলিশের ছয়জনের একটি টিম। এ সময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয় কতিপয় দুষ্কৃতকারী। চার পুলিশ সদস্য নদী থেকে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন দুজন। এছাড়া তাদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হন।
.png)
তিনি আরো বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।