রোববার (২০ অক্টোবর) বিকেলে ঢাকার শাহবাগ থানা পুলিশ তার মরদেহ শনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেছে নবীগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ অক্টোবর) দুপুরে অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার থানায় এসে সাধারণ ডায়েরি করেন। তিনি ডায়েরিতে উল্লেখ করেন, অধ্যাপক ফজলুর রহমান শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড এলাকা থেকে নিখোঁজ হন।
.png)
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অধ্যক্ষের নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী সাধারণ ডায়েরি করেছেন। পরবর্তীতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ শনাক্ত করেছে ঢাকার শাহবাগ থানা পুলিশ।
অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার জানান, সন্ধ্যার পর মরদেহ আনার জন্য তার ভাগনে এবং ছেলেরা ঢাকায় গেছেন।
প্রসঙ্গত, এর আগে ১৭ অক্টোবর নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং তাকে ১ ঘণ্টা ৩০ মিনিট অবরুদ্ধ করেও রাখা হয়েছে।