প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই নবজাতকটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন নবজাতকটিকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কেন্দুয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নবজাতকটির পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।
.png)
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, নবজাতকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয় মৃত অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে অথবা অবৈধ সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।