[ দেশজুড়ে ]
ডোবায় ভাসছিল নারীর হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রাণী দাস নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত রেখা রাণী দাস ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ওই নারীকে ডেকে নিয়ে যান কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মেলেনি। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ডোবায় ভেসে ওঠে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!