সোমবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার এসআই সায়াদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ফুটপাতে অচেতন অবস্থায় ঐ যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।