[ দেশজুড়ে ]
শ্রীমঙ্গলে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন কালীঘাট চা বাগান ১২নং সেকশন এলাকা হতে টমটম চালক আবুল খায়ের (৩২) এবং শ্রীমঙ্গল উপজেলা পৃথক স্থানে ডলুছড়া গ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১১টার দিকে বাড়ি থেকে টমটম চালানোর উদ্দেশে বের হন তিনি। রাতের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অজ্ঞাত নারীর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক আইনি কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার ও মামলা হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!