[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর ছাত্রলীগ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিরা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রিপন বকস ও রকি হাসান রিংকু।
.png)
ওসি গোলাম আপছার বলেন, গতকাল রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!