[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিশেষ র্যালি
মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিশেষ র্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরে সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের সামনে থেকে একটি র্যালি বরে হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে এসে র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এর আগে, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনযোগে শত শত নবী প্রেমী জশনে জুলুসে শরিক হতে শহরে সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের সামনে উপস্থিত হন। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ শামীম মির্জাসহ আরো অনেকে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!