ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবিতে রাস্তা অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবিতে রাস্তা অবরোধ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের জয়দেবপুর থানাধীন মেম্বার বাড়ি এলাকায় অবস্থিত সিলিকন সুইং লিমিটেড নামে একটি কারখনার শ্রমিকরা ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবি বিক্ষোভ করেছেন। এ সময় কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করেছেন তারা।

সোমবার সকার ৮টার দিকে প্রতিদিনের ন্যায় কাজে যোগদানের জন্য কারখানায় আসেন। পরে তারা ঈদে মিল্লাদুন্নবীর ছুটির দাবি কর্তৃপক্ষের কাছো তুলে ধরেন।

জানা যায়, কারখানা খোলা থাকায় প্রতিদিনের ন্যায় সকাল ৮টার দিকে কাজে যোগদানের জন্য কারখানায় আসেন শ্রমিকরা। পরে সাড়ে ৮টার দিকে ঈদে মিলাদুন্নবীর ছুটির দাবি জানিয়ে কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান গ্রহণ করেন। এতে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৯টার সেনাবাহিনী ও শিল্পপুলিশের অনুরোধে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানার গেটের সামনে অবস্থান নেন। সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!