ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২৪
বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি
ফাইল ফটো

ঢাকার সাভারের হেমায়েতপুরে বসুন্ধরা গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এবং প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে হেমায়েতপুরের নাজিমনগরস্হ বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা আগস্ট মাসের বেতনের দাবিতে ফ্যাক্টরিতে প্রবেশ করে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন। 

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ৯৫০ জন শ্রমিকের মধ্যে ৪০০ শ্রমিকের বেতন পরিশোধ করা হয় এবং বাকি ৫৫০ জন শ্রমিকের বেতন ফ্যাক্টরি কর্তৃপক্ষ ১৫ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও বেতন পাওয়ার পর কাজ শুরু করবে বলে জানা যায়।

Advertisement

৫৫০ জন শ্রমিকসহ বাকি শ্রমিকদের প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন প্রদানের দাবিতে কর্মবিরতি চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!