[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে মূর্তি ভাঙতে গিয়ে হিন্দু যুবক আটক
আটককৃত ব্যক্তি। ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে পূজামণ্ডপের মূর্তি ভাঙতে গিয়ে প্রসন্ন দাস (২২) নামের এক হিন্দু যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।
রোববার দুপুরে উপজেলার কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে দুর্গাবাড়ি পূজামণ্ডপে প্রসন্ন দাস পাথর হাতে নিয়ে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্য তাকে আটক করেন। পরে ওই যুবককে কমলগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বর্তমানে আটককৃত ব্যক্তি কমলগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!