[ দেশজুড়ে ]
নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপের সভাপতিকে মারধর
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপের সভাপতি অতল চন্দ্র তালুকদারকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বসুন্ধরা কেন্দ্রীয় পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে ওই পূজামণ্ডপে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে ডিজে গান বাজাচ্ছিলেন রিজন ও তার দুই সহযোগী। এ সময় মণ্ডপের সভাপতি অতল চন্দ্র তালুকদার তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অতল চন্দ্র মারধর করে পালিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালগঞ্জ থানা পুলিশ। তবে পূজামণ্ডপের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!