ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা সমুন্নত রাখতে সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা সমুন্নত রাখতে সভা
লালমোহনে পূজামণ্ডপের নিরাপত্তা সমুন্নত রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত অতিথিরা -ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলেও মনে করেন বক্তারা।

লালমোহন উপজেলার ইউএনও মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইরফানুল আল রিফাত, ভোলার অস্থায়ী র‌্যাব ক্যাম্পের ডিএডি আবু হোসেন শাহরিয়ারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!