ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ১২ অক্টোবর ২০২৪
পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলতি বছর দুর্গাপূজা ভালোভাবে উদযাপন হচ্ছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগরে বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে এ বছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর পূজা উদযাপনের জন্য দুই বা তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এ বছর বরাদ্দ দেওয়া হয়েছে চার কোটি টাকা।

এদিন শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ, সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি ও সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!