ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্মীয় অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।
বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা সুকুমার বড়ুয়া বলেন, সব সময় অনুষ্ঠান ঘিরে আতঙ্ক থাকে, নিরাপত্তারও একটি ব্যাপার থাকে। এবারও তার বাইরে নয়। আমরা যাতে আমাদের অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে করতে পারি সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা চেয়েছি।
.png)
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমিও তাদের নিশ্চিত করেছি আপনারা খুব আনন্দঘন পরিবেশে আপনারা আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। আপনারা যে ধরনের সহযোগিতা চাইবেন আমরা করবো। যে কোনো ধরনের সহযোগিতা আপনাদের দেব।
তিনি বলেন, পার্বত্য জেলার বিষয়টি আলোচনা হয়নি। তাদের ভেতরে কি আছে এখন পর্যন্ত জানি না। তাদের বিষয়টি আমাদের সঙ্গে আলোচনা হয়নি। পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সেখানে ভালো নিরাপত্তা আছে। যেই নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।