ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৪ অক্টোবর ২০২৪
হবিগঞ্জে চা শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানক্ষেত থেকে অজিৎ সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত অজিৎ সাঁওতাল দেউন্দি চা বাগানের বাসিন্দা মৃত দূর্জ ধন সাঁওতালের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, অজিৎ সাঁওতালের মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোনো এক বাসায় ঝিয়ের কাজ করেন। তিনি দুর্গাপূজা উপলক্ষে গত শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়িতে আসেন। বিকেলে বাজার করার জন্য তার বাবাকে কিছু টাকা দেন। অজিৎ টাকা নিয়ে দেউন্দি বাগানের বাজারের উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসেননি। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন ফুলছড়ি টিলায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ওসি মো. কবির হোসেন বলেন, অজিৎ সাঁওতালের মাথা ও দেহ ধানক্ষেতের পাশাপাশি স্থান থেকে উদ্ধার করে আনা হয়েছে। তার পরিবারের সদস্যরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!