[ দেশজুড়ে ]
অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু, অসুস্থ ৭
ছবি: প্রতীকী
নওগাঁ জেলার মহাদেবপুরে অতিরিক্ত মদপানে রকি কুমার রায় (২৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া, আরো ৬-৭ জন মদপানের পর অসুস্থ হয়ে পড়েছেন।
ঘটনাটি শনিবার মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নের রাবনা গ্রামে ঘটে। স্থানীয়রা তাদের প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে ছিলেন রকি রায়, অচিন্ত বর্মন এবং সাগর কুমার সরকার।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রকি কুমার রায় ও অচিন্ত বর্মনের অবস্থার আেো অবনতি ঘটে এবং তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর আড়াইটার দিকে রকি কুমার রায় মারা যান।
.png)
অচিন্ত বর্মন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে, সাগর কুমার সরকারের অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্যান্য অসুস্থদের অবস্থা স্বাভাবিক আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!