রোববার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি জেলা শহরের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তার বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাদে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে এই শাখায় কর্মরত ছিলেন।
.png)
ব্যাংক কর্মকর্তারা জানান, পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল ইসলাম। ২০৩৩ সাল পর্যন্ত তার চাকরির মেয়াদ ছিল। রোববার দুপুরে ব্যাংক থেকে চারতলায় খাবার খেতে উঠার পর তিনি আর নিচে নামেননি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ জানান, বিকেলের দিকে তার মরদেহ ঝুলে থাকার খবর পান। পরে পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসাপতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।