[ দেশজুড়ে ]
ধানক্ষেত থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত নিবু মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের বাজিতপুরে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে নিবু মিয়া (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিবু মিয়া (৬০) ওই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
.png)
পুলিশ জানায়, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যান নিবু মিয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরের দিকে বাড়ি থেকে কিছু দূরে একটি ধানক্ষেতে হাত-পা-মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!