ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৩৫, ২০ অক্টোবর ২০২৪
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
কক্সবাজার সদর মডেল থানা -ফাইল ফটো

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় শ্বশুরবাড়ি থেকে শারমিন আকতার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজীম নোমান।

নিহত শারমিন আকতার একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে। তিনি এক সন্তানের মা।

Advertisement

শারমিন আকতারের বাবার অভিযোগ, কাসেম খলিফার ছেলে আব্দুর রহমান মনির সঙ্গে শারমিন আকতারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। এরই জেরে গত শুক্রবার রাতে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ ঘরের চালার সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!