শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত লাকি লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী।
.png)
পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাস বলেন, বজ্রপাতে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হবে।
স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান জানান, শনিবার দুপুরে উপজেলার কেওড়াতলা মৌজায় ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন ব্যক্তি শেওলা বাছার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান। ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন আহত হন। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।