ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ১৮ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪১১
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪১১ জন। এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৬১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২১০ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৮০ জন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪৩ হাজার ৪১৫ জন।

বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয় ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতে ১ হাজার ৭৩৭ জন এবং রাজধানীর বাইরের হাসপাতালে ১ হাজার ৭৩৮ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!