ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৯১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ১২ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ৯১৫
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কপোরেশনের ৩৩১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৯৫২ জন। মারা গেছেন ২১০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!