ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১১ অক্টোবর ২০২৪
ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। অপরদিকে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২২৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৬১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ১৭২ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!