ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ জন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ৮ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ জন
ছবি: প্রতীকি

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৭ জন। একই দিন ছাড়পত্র দেওয়া হয়েছে ২১ জন রোগীকে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৯ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২১৮ জন রোগী।

Advertisement

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৫ জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!