[ দেশজুড়ে ]
ঝরনায় গোসলে নেমে কিশোরের মৃত্যু
রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করছে ডুবুরি দল -ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিসাং ঝরনায় গোসলে নেমে রাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব খাগড়াছড়ির আনন্দ অফিস এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চার বন্ধু রিসাং ঝরনায় গোসল করতে নামে। এ সময় রাকিব ঘূর্ণন চক্রে পানির তলদেশে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারে নামে। তবে তাকে খুঁজে পায়নি। পরে রাঙ্গামাটি ডুবুরি দল ৪ ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
.png)
মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!