[ দেশজুড়ে ]
সিদ্ধিরগঞ্জে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ থানা -ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মিজমিজি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই এলাকার মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭)।
আবদুল মতিন নামে এক প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মৃতরা উভয়ই দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে। তারা দুজন গাড়িচালক। মা-বাবাকে রেখে আলাদা বসবাস করেন।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিলেন। কী কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!