এর আগে, শনিবার বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। সজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের রাখি হোসেনের ছেলে ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে অভিযান চালানো হয়। তবে তার খোঁজ মেলেনি। রোববার সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
.png)