ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ৮ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে অস্ত্র-মাদকসহ আটক ১
আটককৃত শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র-মাদকসহ  শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৩৮৬ ইয়াবা, ২৫ লিটার দেশীয় মদ ও ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার গাছতলাঘাট কমলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম ভৈররের কমলপুর গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে  বিক্রি করতেন এবং ভৈরব উপজেলা বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন বলেও জানা গেছে। 

জানা যায়, ভোরে ভৈররের অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় ভৈরব উপজেলার গাছতলাঘাট কমলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮৬ ইয়াবা, ২৫ লিটার দেশীয় মদ ও ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর হয়। এ ঘটনায় ভৈরব থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

Advertisement

আটককৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করতেন এবং ভৈরব উপজেলা বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতেন বলেও জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!