শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)। এ ছাড়া আজিজুল নামে একজন আহত হয়েছেন।
নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছেন তারা। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এ সময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসির উদ্দিনের মৃত্যু হয়। এছাড়া কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম এবং কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যায়।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।