ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ১৯ নভেম্বর ২০২৪
মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউরিতে মিনি পিকআপভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাবদুল শেখের ছেলে শাহজল শেখ, একই গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল শেখ, পিকআপ চালক মহালগিরি বাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া এবং পিকআপের হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন।

Advertisement

সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি জানান, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হয়। প‌রে আহত পিকআপে থাকা দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। নিহত তিনজন সবজির ব্যবসা করতেন। ঢাকা থেকে সবজি বিক্রি করে জামালপুরের বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনা কব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চার জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!