ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যশোরে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ১৯ নভেম্বর ২০২৪
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল যশোরে
ফাইল ফটো

বিমানযোগে যশোরে পৌঁছেছে বিশ্ব ব্যাংকের সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। পরে যশোর বিমানবন্দর থেকে সড়কপথে ঝিনাইদহ জেলার মহেশপুরে রওনা দেয় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে যশোর বিমানবন্দর পৌঁছান তারা।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলটি বিকেল ৩টার দিকে মহেশপুরে পরিদর্শন কার্যক্রম শেষ করে আবার যশোর শহরের কারবালা এলাকায় অবস্থিত আরআরএফ অফিসে পৌঁছায়। সেখানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। বিকেলের কোনো এক সময়ে আরআরএফ অফিসে ক্ষুদ্র উদ্যোক্তা, পিকেএসএফ এবং সহযোগী সংস্থার সঙ্গে বিদেশি প্রতিনিধি দলটি বৈঠক করবে।

Advertisement

এছাড়া প্রতিনিধি দলটি আজ যশোরের অরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে রাত্রিযাপন করবে। আগামীকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে একটি ওয়ার্কশপ করবে। পরে বিকেলে তারা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!