মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ধুনট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
ধুনটের ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, দুপুরে ধুনট বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের পাঁচ বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
.png)