ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় বঙ্গজ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ১৭ নভেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় বঙ্গজ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা
বঙ্গজ বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় বঙ্গজ বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

জানা যায়, ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। যেসব শ্রমিক কাজ করছেন সেখানে তাদের হাতে কোনো হ্যান্ড গ্লাভস ছিল না। তৈরিকৃত খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল। নষ্ট ও নোংরা খাবার পুনরায় খাবার তৈরিতে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিল। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ফ্যাক্টরির ত্রুটি সংশোধনে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!