[ দেশজুড়ে ]
ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইলের সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদসহ ৫ থেকে ৬ জন এ হামলা চালান।
মঙ্গলবার দুপুরে ঘাটাইল উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে ভিডব্লিউবি কর্মসূচির ডিও সংগ্রহকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনতে লাঞ্চিতও করা হয়।
জানা যায়, ভিডব্লিউবি কর্মসূচির ডিও সংগ্রহের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে যান ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদসহ ৫ থেকে ৬ জন তার ওপর অতর্কিত হামলা চালান।
এছাড়া বিকেল ৩টার দিতে একই অফিসে ভিডব্লিউবি কর্মসূচির ডিও সংগ্রহের জন্য রসুলপুর ইউনিয়ন পরিষদের সহকারী সচিব মামুন হোসেন এলে তাকেও মারধর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!