[ দেশজুড়ে ]
ভৈরবে ইসকন অনুসারীদের সভাকক্ষ ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে পৌরশহরের রাণীবাজার এলাকায় অজিত্য সাহার বিল্ডিংয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কিছু দুষ্কৃতকারী লাঠি হাতে ‘ইসকনের ভৈরবে ঠাঁই নাই ও নারায়ে তাকবির আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে সংঘটি ভাঙচুর করে। তবে এ সময় কারা ভেঙেছে, কেন ভেঙেছে সে বিষয়ে কিছু জানে না বলে জানান তারা।
এ বিষয়ে ইসকন ভক্তরা বলেন, ১০ বছর ধরে নরসিংদীর ইসকন মন্দির থেকে ভৈরবের এই শাখাটি পরিচালনা করা হয়। এখানে সপ্তাহে একদিন রোববার কির্তন ও গীতাপাঠ করা হয়। আজ আমাদের সংঘটি বন্ধ ছিল। আজ কে বা কারা এসে ভাঙচুর করেছে আমরা জানি না৷
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!