ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ৩০ নভেম্বর ২০২৪
জামালপুরে হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
জামালপুরে হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর শহরের সর্দারপাড়াস্থ এম এ রশিদ নামের একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় এ কর্মসূচির আয়োজন করে জামালপুর বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি জামালপুর জেলা শাখা।

এতে বক্তব্য দেন এমএ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা. মিজানুর রহমান, জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পী, শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালা আশরাফুল ইসলাম বুলবুল ও হযরত আব্দুল কাদের জিলানী (র.) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।

Advertisement

বক্তারা অভিযোগ করে বলেন, হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীররাতে হাপাতাল মেইন ফটকের দরজা, জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে  জামালপুর জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হবে।

জামালপুর সদর থানার ওসি ফয়সল মো. আতিক বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!