রোববার দুপুরে মিছিলটি রংপুর টাউন হল মাঠে হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটি রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রংপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা ইদ্রিস আলী, খেলাফত মজলিস বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান রাজু প্রমুখ।
.png)
এ সময় বক্তারা বলেন, দেশের পরাজিত স্বৈরাচার আওয়ামী লীগ ভারতের মাধ্যমে হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে এ দেশের শান্তি বিনষ্টের ভিন্ন অপচেষ্টা করছে। মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র করছে ইসকন।
তারা আরো বলেন, ‘বাংলাদেশের ইসকনের ইতিহাসে পুরোটাই মারামারি, হানাহানি ও উগ্রতায় ভরপুর। বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় তারা ভূমি দখল, মন্দির দখল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা অহরহ ঘটিয়ে চলছে।’
তারা আরো বলেন, ‘আমরা মনে করি ভারতীয় প্রেসক্রিপশনে ইসকনের মাধ্যমে অত্যান্ত পরিকল্পিতভাবে চট্টগ্রামের আদালত পাড়ায় মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদ ভাঙচুর করে সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। পূর্বপরিকল্পিত অনুযায়ী আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে শহিদ করেছে ইসকন সদস্যরা।’